আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, মোকাম ও গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের নির্দেশনায় পুলিশের এএসআই আকিজুর রহমান ও সদস্য বিল্লাল হোসেন পারুলিয়ার গুরুত্বপূর্ণ স্থান চৌমুহনীতে স্থানীয়দের সঙ্গে মাদক ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, আনারুল ইসলাম লস্কর, রবিউল ইসলাম, মোটরসাইকেল চালক সমিতির মনিরুল ইসলাম, রব্বানী হোসেন ও সাহেব আলীসহ স্থানীয় ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.