দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বাবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের প্রশাসক এম এ মতিন ও বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দুর্গাপুর হাটের ইজারাসংক্রান্ত সমস্যা, জিয়া চত্বর থেকে সেতুর ওপর যানজট নিরসন এবং চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা জনস্বার্থসংশ্লিষ্ট এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সভায় আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.