মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদীতে অবৈধভাবে স্থাপন করা তিনটি মাছের ঘের উচ্ছেদ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। এ সময় দুটি ভীম জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নদীতে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। ইউএনও অলিদুজ্জামান সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে নদীর মাঝখানে স্থাপন করা অবৈধ মাছের ঘেরগুলো উচ্ছেদ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধনু নদী হাওরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ নদী দিয়ে প্রতিদিন শত শত মালবাহী জাহাজ চলাচল করে। নদীর মাঝখানে অবৈধভাবে মাছের ঘের স্থাপন করায় নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে পণ্যবাহী জাহাজ চলাচল ও নৌপথের নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দেয়।
অভিযানকালে ইউএনও অলিদুজ্জামান বলেন, ধনু নদীতে অবৈধভাবে মাছের ঘের স্থাপন করা যাবে না। কেউ এ ধরনের কাজ করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.