কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ভারতীয় মদ, ইয়াবা, স্বর্ণের আংটি ও মোবাইল ফোনসহ মো. রুবেল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের খাসমহল এলাকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক রুবেল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ভারতীয় এক বোতল মদ, ১০ পিস ইয়াবা, একটি স্বর্ণের আংটি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮ হাজার ৪২০ টাকা।
পরে আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.