বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের ৩০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় দশানী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে থাকা ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র কয়েক দিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন খবর পেয়ে রাতেই অভিযান চালায় উপজেলা প্রশাসন।
ইউএনও মুরাদ হোসেন বলেন, সরকারি নিয়মের বাইরে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.