নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল শ্রীরামপুর গ্রামের শাওন হাসানের বাড়িতে অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শ্রীরামপুর গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে ও ৫ নম্বর গণেশপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শাওন হাসান (৩০), একই গ্রামের শ্রী গণেশ ঋষির ছেলে যুগল ঋষি (২২), চক কালিদাস গ্রামের মৃত মরু ঋষির ছেলে অনিল ঋষি (৫৮) এবং পার নওগাঁর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আসিফ আহমেদ (২৬)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.