কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা এবং স্থানীয় সাহিত্যচর্চাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কবি, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কচুয়া পাবলিক লাইব্রেরির হলরুমে এ সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কচুয়া পাবলিক লাইব্রেরির সভাপতি আমির সালমান রনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও লেখক এস এম নাজমুল হুদা মিঞা, সাবেক অধ্যাপক, কবি ও লেখক নন্দকিশোর সাহা, লাইব্রেরির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরণ পাইক, শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো. মহিদুল ইসলাম, সাহিত্য অনুরাগী দিহিদার জাহিদুল ইসলাম বুলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস এবং শিক্ষক ও লেখক কমল কৃষ্ণ বৈদ্যসহ স্থানীয় কবি, সাহিত্যিক, লেখক, সুশীল সমাজের প্রতিনিধি ও কৃতি শিক্ষার্থীরা।
আলোচনায় বক্তারা কচুয়ার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, স্থানীয় সংস্কৃতি, স্থাপত্য ও সাহিত্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি এলাকার সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে তরুণ প্রজন্ম ও সাহিত্যকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, কচুয়ার সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করতে প্রতি মাসে নিয়মিতভাবে এ কবি আড্ডার আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.