একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে একটি সড়ক সংস্কার কাজের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগকারী ঠিকাদারের অপপ্রচার এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের (লিলু) সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, মো. শেরেনুর আলী, মো. মাসুক আলম, রেজাউল হক ও নাদীর আহমদ; পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ; বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ; জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু; জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ জনগণের অধিকার এবং এলাকার উন্নয়নের স্বার্থে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলাই বিএনপির নীতি। অথচ সড়ক সংস্কার কাজের অনিয়ম নিয়ে সত্য কথা বলায় উল্টো স্থানীয় সংসদ সদস্যের মদদে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।
বক্তারা অবিলম্বে ওই ঠিকাদার শফিকুল ঠিকাদারি প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.