নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় নিখোঁজ ভ্যানচালক লিটু জমাদ্দারকে (৪০) উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে গেছেন নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে লোহাগড়া উপজেলার চাচই গ্রামে লিটু জমাদ্দারের বাড়িতে যান তিনি। এ সময় নিখোঁজের স্ত্রী শরিফা বেগম ও তাদের দুই সন্তানের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি লিটুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে পরিবারকে আশ্বস্ত করেন। এ সময় লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, নিখোঁজ লিটু জমাদ্দারকে উদ্ধারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। শুধু লোহাগড়া নয়, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তাঁর সন্ধানে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকা থেকে নিখোঁজ হন লিটু জমাদ্দার। তিনি লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাছেম জমাদ্দারের ছেলে। এ ঘটনায় তাঁর স্ত্রী শরিফা বেগম লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ১৩৬১।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.