নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিহাদুল ইসলাম মোল্যা (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) ভোর রাতে উপজেলার মাইজপাড়া বাজার এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিহাদুল ইসলাম সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত আকরাম মোল্যার ছেলে। তিনি মাইজপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলার আসামি জিহাদুল ইসলামকে গ্রেপ্তারে রোববার ভোর রাতে মাইজপাড়া বাজার এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযান শেষে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, নাশকতার মামলায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য জিহাদুল মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.