কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য চাকরিচ্যুত ৩০ জন আউটসোর্সিং কর্মচারী চাকরি পুনর্বহাল ও ১৫ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের পাশে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুত কর্মচারীরা জানান, গত ২৬ অক্টোবর খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক আদেশে তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে। তাঁদের ১৫ মাসের বেতনও বকেয়া রয়েছে। চাকরি হারিয়ে তাঁরা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় পড়েছেন।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক দিক বিবেচনা করে তাঁদের চাকরি পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং নিজ নিজ কর্মস্থলে পুনরায় যোগদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় বক্তব্য দেন চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মচারী মো. মাহাবুবুর রহমান, মো. মাসুদুর রহমান, মো. আফজাল হোসেন, আব্দুর রউফ, মো. আহম্মেদ মোস্তজা, আনিসুজ্জামান টুটুল, আব্দুল কাদের ও মো. আশিকুর রহমানসহ অন্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.