আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন পর্যায়ের বাছাই ও দল গঠন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে ইউনিয়নের সাতটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং তাদের মেধা বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা ও শামসুল হক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত খান মনু, সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ এবং নৈতিক মূল্যবোধ তৈরিতে সহায়তা করবে। এর মাধ্যমে ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.