মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২০২৬ সালের আলিম পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১০ জন। গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।
ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। মাদ্রাসার সাবেক অ্যাডহক কমিটির সভাপতি মিজান মীরের অভিযোগ, পরিচালনা কমিটি গঠনে অনিয়ম, শিক্ষকদের অযোগ্যতা ও যথাযথ তদারকির অভাবে প্রতিষ্ঠানটির শিক্ষার মানের অবনতি হয়েছে। এ ব্যর্থতার দায় বর্তমান পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠানপ্রধানদের নিতে হবে বলেও দাবি করেন তিনি।
স্থানীয়দের আশঙ্কা, গ্রামবাসীর নজরদারি ও কার্যকর উদ্যোগ না থাকলে প্রতিষ্ঠানটি আরও পিছিয়ে পড়বে।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল সাঈদী ফলাফল খারাপ হওয়ার কারণ নিয়ে মন্তব্য করতে চাননি। তবে ফলাফলে বিস্ময় প্রকাশ করে এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজছেন বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.