ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার নন্দীগ্রামে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে প্রাচীন একটি কবরস্থান সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কবরস্থানটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ। এ সময় তাঁর বাবা মোহাম্মদ শাহ, মা, সহধর্মিণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে মো. আনিছুল ইসলাম শাহেদ বলেন, কবরস্থান সংস্কার করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক দায়িত্ব। নন্দীগ্রামের প্রাচীন এই কবরস্থানটি দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়ে থাকায় স্বজনদের দাফন ও কবর জিয়ারতে এলাকাবাসীকে নানা সমস্যায় পড়তে হতো। তাঁদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অবহেলিত অবকাঠামোর উন্নয়ন ও মানবসেবায় আল হাইথাম কল্যাণ ট্রাস্ট সব সময় মানুষের পাশে থাকবে।
এদিকে ট্রাস্টের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এ মহতী উদ্যোগের জন্য ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.