আর. কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে ৩০০ বোতল ভারতীয় ফেয়ারডিলসহ সাইদুর রহমান পল্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
সোমবার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার চরশ্রীপুর এলাকায় এ অভিযান চালানো হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে এসআই বেলায়েত হোসেন, এসআই আহম্মদ আলী ও এএসআই আলাউদ্দিনসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চরশ্রীপুর গ্রামের কিনু বদ্দির বাড়ির সামনে ইটের সোলিং রাস্তা থেকে সাইদুর রহমান পল্টুকে ৩০০ বোতল ভারতীয় ফেয়ারডিলসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুর রহমান পল্টু চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে তাঁকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে মামলা দায়ের করে সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.