কালকিনি-ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কালকিনি পৌরসভার মাছ বাজার, কাঁচাবাজার ও মাংস বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরু, ছাগল ও মুরগির মাংসের দোকানগুলো তদারকি করা হয়। এ সময় ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার দায়ে তিন দোকানিকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শুচন্দল মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেন ও কালকিনি থানা পুলিশের সদস্যরা।
অভিযানের খবর পেয়ে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে ব্যবসায়ীদের চলে যেতে দেখা যায়।
সহকারী পরিচালক জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.