কচুয়া(বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় সেলিনা বেগম(২৭) নামে এক মহিলাকে মাদকসহ আটক করেছে কচুয়া থানা পুলিশ।
কচুয়া থানা পুলিশ নবধারাকে বলেন, গতকাল রাত ৯টা ৫৫ মিনিটে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃতে এসআই মো: হাবিবুর রহমান, এসআই মো: সেলিম মহালদার সংগীয় এসআই মো: মোমরেজ আলী মোল্লা, এএসআই মো: আমিরুল ইসলাম,এএসআই হালিমা খাতুন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন জনৈক মো: ফেরদাউস খানের বাড়ি থেকে সেলিনা বেগম নামে এক মহিলাকে মাদক (গাজা) বিক্রি সময় হাতে নাতে তাকে আটক করে পরে তার ঘরের বারান্দার টেবিলের নিজ থেকে মাদকের ব্যাগ উদ্ধার করা হয় পাওয়া যায় ।
এসআই মো: মোমলেজ আলী মোল্লা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) ধারায় অপরাধ করায় আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন জন্য মামলা করেন। মামলা নং-০৭, তাং-২১--০১-১৬।
আটককৃত নারী সেলিনা বেগম কচুয়া থানার যশোরদী গ্রামের মো: ফেরদাউস খানের স্ত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.