রাসেল আহমেদ, খুলনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ নভেম্বর খুলনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে আগমনী এলাকার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন আগমনী এলাকা ঘুরে দেখেন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতির বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান এবং জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আগমনী এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.