চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।
মাদ্রাসার অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. জোবদুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, নায়েবে আমির ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, উপজেলা সেক্রেটারি বাবুল হক, সহকারী সেক্রেটারি সহযোগী অধ্যাপক দুরুল হুদা আনসারী, সাবেক ইউনিয়ন আমির মাওলানা মানিকুজ্জামান এবং শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এরফান আলী।
সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় এমপি কেরামত আলী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী, অভিভাবক এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.