নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় টাকা বহনকারী দুইজনকে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন দোকানের ম্যানেজার মজনু ও পিকআপচালক সোহেল। তাঁরা ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিমের লোকজন। জানা গেছে, বগুড়া থেকে ভাঙারি মালামাল বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে পিকআপে করে মহাদেবপুরে ফিরছিলেন তাঁরা। পথে তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশে পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁদের মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে তাঁদের চিৎকার শুনে স্থানীয় পথচারীরা এগিয়ে এসে উদ্ধার করেন। আহত দুজনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
ব্যবসায়ী আব্দুল আলিম বলেন, তাঁর দোকানের ভাঙারি মালামাল বিক্রির টাকা নিয়ে ম্যানেজার ও পিকআপচালক ফিরছিলেন। পথে পিকআপ বিকল হলে দুর্বৃত্তরা তাঁদের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.