
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ও চাচাতো ভাইয়ের ছেলে-মেয়ের বিরুদ্ধে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে হাসানুর শেখের সঙ্গে তাঁর চাচাতো ভাই হাসদেল শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসদেল শেখের ছেলে মামুন শেখ ও আরমান শেখ এবং মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সায়াদুল্লাহ হিমেল তাঁকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.