কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় আগামী ৭ নভেম্বর দিবসটি মর্যাদাপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে আয়োজন সফল করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.