চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে সরকারি সেবার মান উন্নয়ন, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সুশীল সমাজের কার্যকর সমন্বয় জোরদারে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় চারঘাট উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে, রাজশাহীর সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতায় এবং কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
সংলাপে প্রধান অতিথি ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন।
এ সময় রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শিরিনা আক্তারসহ সরকারি সেবাপ্রদানকারী, স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মান উন্নয়ন, সেবা গ্রহণে জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নাগরিক সমাজের যোগাযোগ ও সমন্বয় আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সেবাদানকারী প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.