কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ইন্দোনেশিয়া থেকে ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরের আউটারে এসে পৌঁছেছে একটি মাদার ভ্যাসেল। কয়লাগুলো পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
জানা গেছে, ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জাহাজটি নির্বিঘ্নে পায়রা বন্দরের আউটারে নোঙর করে।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, বুধবার থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি কয়লা খালাসের পর মাদার ভ্যাসেলটি টার্মিনালে গিয়ে বাকি কয়লা খালাস করবে।
বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, এখন থেকে ধারাবাহিকভাবে পায়রা বন্দরে জাহাজ আসতে থাকবে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বন্দরটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.