ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের মধ্যে ইসলামী বই বিতরণ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) মাদরাসার হলরুমে মাওলানা শামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক একেএম জিয়াউল হক শামীম। এতে সভাপতিত্ব করেন পাতবিলা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী বই মানুষের জ্ঞান বৃদ্ধি, নৈতিকতা গঠন ও সঠিক জীবনবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পবিত্র কোরআন, হাদিস ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সততা ও ন্যায়বোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে বই বিতরণের মতো উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.