শফিকুল ইসলাম,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, চিকিৎসকের নমুনা ও নিষিদ্ধ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) উপজেলা সদরের প্রধান বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিতলমারীর সহকারী কমিশনার (ভূমি) মো. নাইম আশরাফ।
অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়। এর মধ্যে টুটুল হাসপাতাল গেট এলাকার টুটুল ফার্মেসিকে ৪ হাজার টাকা, এমদাদ শেখের এমদাদুল ফার্মেসিকে ৪ হাজার টাকা, মো. আনিসের বিসমিল্লাহ মেডিকেল হলকে ৩ হাজার টাকাসহ আরেক ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ঔষধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।
ঔষধের অনিয়ম প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.