কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সঙ্গে ধাক্কা লেগে রোকন হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন উপজেলার তারাগুনিয়া মধ্যপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে অনটেস্ট নম্বরের একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল নিয়ে শশীধরপুর হয়ে স্বরূপপুরের দিকে যাচ্ছিলেন রোকন। পথে সড়কের একটি বাঁক ঘোরার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় রোকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.