
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির সদস্যরা।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির সদস্যরা সংসদ সদস্য ডা. আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে নবগঠিত কমিটির সদস্যরা সংসদ সদস্যের সঙ্গে পরিচিত হন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.