মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লার মা আবেজান (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন বাদ আসর নিজ বাড়িতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে প্রেসক্লাব মোল্লাহাটের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.