দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পটুয়াখালী জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে মো. নুরুল ইসলাম প্রিন্সকে আহ্বায়ক এবং মো. ইমরান হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে জেলার প্রতিটি উপজেলা, থানা ও পৌর ইউনিটের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়েছে।
নতুন কমিটি অনুমোদনের পর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা আহ্বায়ক মো. নুরুল ইসলাম প্রিন্স এবং সদস্য সচিব মো. ইমরান হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.