চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর অংশ হিসেবে রাজশাহীর চারঘাটে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, চারঘাট পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আসাদুজ্জামান, উপজেলা পপঃ কর্মকর্তা ফায়সাল আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা।
আয়োজক সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশের ৬৪ জেলায় ১০টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করা হবে।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য এবং ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় গড়ে তোলা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.