নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে অকটেন পরিমাপে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদীর যৌথ উদ্যোগে উপজেলার বান্দারদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাঠান ফিলিং স্টেশনের অকটেন ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। এ সময় বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) মো. মাসুদ রানা। উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন।
বিএসটিআই, নরসিংদী জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.