মো. উজ্জ্বল রহমান, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ঝালকাঠি শাখা কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বরিশাল বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা, প্রশিক্ষক রাশেদুল ইসলাম, মিজানুর রহমান, হাসান, ইমাম হোসেন সৈকত, শাহিন মাহমুদ ও শুভ মন্ডলসহ প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা অর্জন এবং অনলাইনে কাজের মাধ্যমে আত্মকর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.