কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মাহমুদ হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাদালিয়া বাজারসংলগ্ন জিটিআই ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদ হাসান পাবনার ঈশ্বরদী উপজেলার বরইচারা ফকিরপাড়া গ্রামের রহমত আলীর ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. নাজমুল আহসান জানান, মোটরসাইকেলে করে কুষ্টিয়া যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাক মাহমুদ হাসানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। পরে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.