বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় নিউ লাইফ মেডিকেল সার্ভিসের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মাওলানা মো. নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. ফিরোজ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. কাওসার আহমেদ।
আয়োজকরা জানান, মাসব্যাপী এ ক্যাম্পে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম-মুয়াজ্জিন ও এতিম শিশুদের জন্য নিয়মিত চিকিৎসাসেবায় ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। অন্য রোগীরাও স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন।
আয়োজকদের ভাষ্য, এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে সহজলভ্য চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.