নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা লেগে নাসিম হোসেন (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার উজানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম হোসেন ওই গ্রামের মাহমুদুলের ছেলে। তিনি নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চৌমাশিয়া (নওহাটা) মোড় থেকে মোটরসাইকেল পরিষ্কার করে বাড়ির উদ্দেশে রওনা হন নাসিম। পথে উজানি গ্রামে পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.