মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে খাল থেকে শামীম আহমেদ (২৬) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের হোসেনপুর ইউনিয়ন পরিষদের পাশের একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম আহমেদ ঢাকার কেরানীগঞ্জ এলাকার মো. আলমের ছেলে। তিনি রাজৈর উপজেলার বিদ্যানন্দী বাজারে ব্যবসা করতেন। পাশাপাশি একটি ভবনের নিচতলায় খালার সঙ্গে বসবাস করতেন। খালুর সঙ্গে একটি ফার্মেসি ব্যবসায়ও যুক্ত ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে বাইরে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি শামীম। শুক্রবার দুপুরে হোসেনপুর ইউনিয়ন পরিষদের পাশের খালের পাড়ে তাঁর মোটরসাইকেল দেখতে পান স্থানীয়রা। পরে খালের পানিতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.