টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারি ও মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামিকে এক রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
মারামারির মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গওহরডাঙ্গা গ্রামের কামরুল খানের ছেলে আলামিন খান (৪০), আকবর খানের ছেলে সুমন খান (২২), মুকিত খানের ছেলে আকবর (৪৫), মৃত আজিম উদ্দিন খানের ছেলে সাদেক খান (৪৬), ছরোয়ার খানের ছেলে জামাল (৪৬) ও মোমরেজ (৪৩), গাউস খানের ছেলে সবুর খান (৪৬), লায়েক আলীর ছেলে জিকরুল (৩২)। এছাড়া ৩ টি মাদক মামলার আসামি তরিক মুন্সীকে (২০) গ্রেপ্তার করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর উপজেলার গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কে কেন্দ্র শ্রীরামকান্দি- গওহরডাঙ্গা গ্রামের সংঘর্ষে ১৫-২০ জন আহত হয়। এঘটনায় শ্রীরামকান্দি গ্রামের মৃত মফজেল সরদারের ছেলে নেজাম সরদার বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। পরে এমামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা থানায় আসলে শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও বলেন, এছাড়া ঐদিন রাতে ৩ টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তরিক মুন্সীকে উপজেলার নিলফা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.