নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের গাছা থানাধীন খাইলকুর বাদশাহ্ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র মো. কামাল উদ্দিন। প্রাক্তন ছাত্রের এমন অর্জনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেবনাথ।
শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অধ্যক্ষ দেবনাথ বলেন, নিজের ছাত্রকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দেখতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। একসময় যাকে শ্রেণিকক্ষে বসিয়ে গণিতের সূত্র ও জ্যামিতি শিখিয়েছেন, সেই ছাত্র আজ নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এটি একজন শিক্ষকের জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।
নবনির্বাচিত সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, বিদ্যালয়ের শিক্ষকেরাই তাকে চলার পথ দেখিয়েছেন এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁদের শিক্ষা ও দিকনির্দেশনা অনুসরণ করেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তিনি আশা করেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের অনুপ্রেরণায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করবে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.