শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় কার্যক্রম আরও গতিশীল করতে হবে। সমবায়ের মাধ্যমে শুধু ব্যক্তি নয়, দেশেরও উন্নয়ন সম্ভব।
উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম আশরাফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ মোহাম্মদ ফয়সাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান পিকলু, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক মুন্সি, শাপলা নারী উন্নয়ন সমবায় সমিতির সদস্য মায়া মণ্ডল ও অঞ্জনা হালদারসহ অনেকে।
আলোচনা সভা শেষে উন্নত জাতের গাভি পালনের জন্য দুই নারী উদ্যোক্তার প্রত্যেককে এক লাখ টাকা করে ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.