ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে মসজিদের মক্তব শিক্ষককে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুর ৩ টায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
অভিযুক্ত আরিফুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল গ্রামের পুরুরা গ্রামের মো. খবির মোল্যার ছেলে। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে শিশুটির বাড়ির পাশে একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি ওই মসজিদে সকালে শিশুদের মক্তবের মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রদান করতেন। রায় ঘোষণার তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
আদালত সুত্রে জানা যায়, আরিফুল ইসলাম প্রতিদিন ভোরে ধর্মীয় শিক্ষার জন্য মসজিদের মাইকের মাধ্যমে শিশুদের ডাকতেন। ঘটনার দিন ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টি হওয়ায় মাইকে ডাকেননি। এরমধ্যে ভুক্তভোগী শিশুটি মসজিদে চলে যায়। এরপর শিশুটিকে একা পেয়ে পা টিপাতে শুরু করেন এবং এক পর্যায়ে গোপনাঙ্গ ধরিয়ে বিকৃত আচরণ করেন আরিফুল। এছাড়া শিশুটির পরিহিত প্যান্ট খুলে যৌননিপীড়নের (বলাৎকার) চেষ্টা চালায় এবং শিশুটির শরীরের ওপর বীর্যপাত ঘটায়। ওই সময় শিশুটি কৌশলে দড়জা খুলে দৌড়ে বের হয় এবং বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়।
এমন খবরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মসজিদে গিয়ে আরিফুল ইসলামকে আটক করে পুলিশকে জানান। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে।
এ ঘটনায় ওইদিন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা মামলা দায়ের করেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, আসামী আদালতে নিজের দোষ স্বীকার করেন এবং স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক রায় প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.