ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের স্থানীয় বাসিন্দা আ. সালাম প্রামানিকের বিরুদ্ধে জমি দখল, হয়রানি ও হুমকি-ধমকির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এসব অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কয়েকজনসহ গ্রামের বাসিন্দারা।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মঙ্গলকোর্ট বাজারে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, আ. সালাম প্রামানিক দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে এলাকার মানুষকে হয়রানি করে আসছেন। জমি লিখে দেওয়ার পর আবার সেই জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া বিরোধপূর্ণ জমিতে ভুয়া ডিক্রি দেখিয়ে লোকজন নিয়ে জমি দখলের চেষ্টারও অভিযোগ করেন তাঁরা।
ভুক্তভোগীদের দাবি, তাঁর এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের হুমকি-ধমকি দিয়ে মানসিকভাবে হয়রানি করা হয়। এতে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধন থেকে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান গ্রামবাসী। একই সঙ্গে প্রশাসনের কাছে হয়রানি ও জমি দখলের অভিযোগ থেকে রেহাই এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.