মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ মোঃ বাশার হাওলাদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় মেহের গ্রামে তার নিজ বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে বাশার হাওলাদারের বাড়ি থেকে একটি নীল জিপারযুক্ত পলিপ্যাকে রাখা ২০২ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২০ দশমিক ২ গ্রাম।
গ্রেপ্তার বাশার হাওলাদার বড় মেহের গ্রামের মোঃ সৈয়দ হাওলাদারের ছেলে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আগে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.