নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে যৌথ অভিযান চালিয়ে বিড়ির ১১ লাখ ৮৫ হাজার ৪৬০ টাকা মূল্যের অবৈধ ও ভুয়া রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কামরাবো বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেয় শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ দল। এতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার মৃত মনিন্দের ছেলে নেপাল দত্ত (৬১) এবং নরসিংদীর শিবপুর থানার মৃত জমির উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫)।
অভিযানকালে তাঁদের কাছ থেকে ১১ লাখ ৮৫ হাজার ৪৬০ টাকা মূল্যের বিড়ির অবৈধ ও ভুয়া রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) জব্দ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পরে জব্দ করা আলামতসহ গ্রেপ্তার দুজনকে শিবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.