
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে নিজ বাড়ির আশপাশ থেকে তাঁকে আটক করা হয়। পরে একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মনোয়ার হোসেন মন্ডল নওপাড়া গ্রামের মৃত আত্তাফ মন্ডলের ছেলে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.