শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ নভেম্বর উপজেলা বিএনপির কার্যালয়ে ক্রীড়া সংস্থার সাধারণ সদস্য ও খেলোয়াড়দের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জে.কে.এস.পির খেলোয়াড় ও সদস্য তরিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে তরিকুল ইসলাম বলেন, স্বাধীনতার পর ১৯৭৩ সালে শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাহী কমিটি গঠনের মাধ্যমে সংস্থাটি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। তবে এবার কোনো ধরনের আলোচনা ছাড়াই একজনকে সদস্যসচিব করে ছয় মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, আহ্বায়ক কমিটির মেয়াদও প্রায় শেষের দিকে। এ অবস্থায় গঠনতন্ত্র অনুযায়ী ক্রীড়া সংস্থার সাধারণ সদস্যদের তালিকা চূড়ান্ত করে তাঁদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.