কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির পাশের বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সিজান আহমেদ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিজান ওই গ্রামের মোস্তাফিজুর রহমান জয়ের ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ মজিবুর রহমান ও শিশুটির স্বজনরা জানান, সকালে সিজান বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের বিলে শাপলা ফুল তুলতে পানিতে নামে সে। পরে পানিতে ডুবে যায় শিশুটি। খোঁজাখুঁজির একপর্যায়ে তার বাবা বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.