অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মিসেস নমিতা দত্তকে সভাপতি, হেমায়েত উদ্দিন লিটনকে সাধারণ সম্পাদক এবং আতিকুর রহমান মিরাজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় কলাপাড়া মহিলা কলেজ মিলনায়তনে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী ও সম্পাদক মণ্ডলীর সদস্য প্রবীর সাহার উপস্থিতিতে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.