আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় মাছ ও চিংড়ির রোগবালাই শনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিচুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. হাদীউজ্জামান।
প্রশিক্ষণে মাছ ও চিংড়ি চাষে বিভিন্ন রোগের লক্ষণ শনাক্তকরণ, রোগের কারণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত মাছের চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ, পানির গুণগত মান বজায় রাখা এবং রোগ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন প্রশিক্ষকরা।
প্রশিক্ষণে উপজেলার ৪০ জন মৎস্যচাষি অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.