ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।
জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সোহেল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, কালাচাঁন শেখকে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.